ঢাকা চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজত খানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায় সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণের একটি বিশেষ অভিযান কারী দল গত ২৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুত্রাপুর থানাধীন আঠাশ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ বিরানি ঘর নামে একটি বিরিয়ানির ঘরের ভিতরে অভিযান চালায় পুলিশ।
এ সময় সেখান থেকে টু কৌশলে পালানোর চেষ্টা করে আসামিকে আটক করে। পরে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৮৯ গ্রাম ওজনের মোট ১০৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় তার অবৈধ আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ ৩৭ হাজার টাকা।
এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির টাকা ৫৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্ট ফোন জব্দ করা হয়।
সোমবার ২৮ সেপ্টেম্বর ডিএমপির পসগসিকিউশন বিভাগ সূত্রে এর তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃত আসামি রেজাউল করিম বয়স ৪৫ সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা