চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার তালিকায় গরমিল ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোটার তালিকা হালনাগাদ না হওয়া পর্যন্ত আগামী ৩ অক্টোবরের নির্ধারিত ভোট গ্রহণ স্থগিত রাখার দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার/রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ভোটার নম্বর ১১২ মোঃ সাদিকুল ইসলাম এ আবেদন করেন।
লিখিত আবেদনে তিনি অভিযোগ করেন, আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচন উপলক্ষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে বিদ্যালয়ের প্রকৃত হাজিরা খাতা এবং শিক্ষার্থীদের অভিভাবক সংক্রান্ত তথ্যের গরমিল রয়েছে। তালিকায় অনেক অযোগ্য ও ভুয়া ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অনেক বৈধ অভিভাবকের নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আবেদনে আরও বলা হয়, ভোটার তালিকার এ ধরনের অসঙ্গতি ও গরমিল বহাল রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে তা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হবে। এতে সাধারণ অভিভাবক ও প্রার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এ কারণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিদ্যালয়ের হাজিরা খাতার সঙ্গে ভোটার তালিকা মিলিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও হালনাগাদ করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভোটার তালিকা সম্পূর্ণ হালনাগাদ না হওয়া পর্যন্ত আগামী ৩ অক্টোবরের নির্ধারিত ভোট গ্রহণ স্থগিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এ পেক্ষিতে আজ ২৭/০৯/২০২৬ তদন্তে যান উপজেলা প্রাথমিক পরিদর্শক মোয়াজ্জেম হোসেন
তদন্ত শেষে তিনি সাংবাদিকদের জানান৫ জন ভুয়া ভোটার, ২৯ জন বৈধ ভোটারকে ভোটার তালিকায় নেওয়া হয়নি এরকম সত্যতা নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা