শ্রীবরদী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
শ্রীবরদী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
শ্রীবরদী উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের মাঝে সঠিক মূল্যে সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা (বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ১১টায়) অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মনীষা আহমেদ, এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহিম দুলাল ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দা জিনাদ রেহেনা
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী,
এসময় সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো অবস্থাতেই যেন কৃষকরা সার ও বীজ নিয়ে হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি বা কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ডিলার বা বিক্রেতার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপজেলার অনুমোদিত সার ও বীজ ডিলারদের বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করা, স্টক রেজিস্টার হালনাগাদ রাখা এবং কৃষকদের মাঝে রশিদ প্রদানের মাধ্যমে সার বিক্রির বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন গনমাধ্যমে কর্মী ও বিসিএ ডিলার ও বিআরডিসি ডিলার শ্রীবরদী উপজেলা সকল উপস্থিত ছিলেন,
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা