বগুড়ার শেরপুরে নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে মো. আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়ার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার দ্বারকীপাড়া এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন।
রায়ে জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আসামিকে অতিরিক্ত দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা