পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইয়াবা সহ রাসেল রানা (৩১) নামে এক যুবদল সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার শালবাহান ইউনিয়নের
কালান্দিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা। রাসেল রানা ভজনপুর ইউনিয়নের কাউরগছ এলাকার শফিরুল ইসলামের ছেলে। এলাকায় তিনি যুবদল সমর্থক হিসেবে পরিচিত।
তবে দলটির ইউনিয়নের নেতারা বলছেন রাসেল যুবদলের কেউ নন। তার বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় নিয়মিত মামলা হয়েছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করে পুলিশ।
ভজনপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, রাসেল এক সময় আমাদের ওয়ার্ড কমিটিতে থাকার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে কোন কমিটিতে রাখা হয় নি। এমনকি পরে আর কোন কমিটিও হয় নি। সে যুবদলের কেউ না।
তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। আমরা তাকে আদালতে সোপর্দ করেছি।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা