উত্তরাঞ্চলের পাঁচ জেলা: বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার সার্বিক উন্নয়ন,
বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে শনিবার (২৫ জুলাই ২০২৬) বগুড়ার টিএমএসএসে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত:
সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) এমপি।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মোঃ রেজাউল করিম বাদশা এবং আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সুধীজন।
সেমিনারে উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থা এবং টেকসই আঞ্চলিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে উত্তরাঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা