জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” শীর্ষক প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের
ফুলবাড়িয়ায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১২টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। ১৯ মে থেকে ২১ মে তারিখ পর্যন্ত ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৬ এর কার্যক্রম চলবে।
পরে ভূমি অফিসের সামনে উপজেলা নিবাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে জনসচেতনতামূলক এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।
এতে আরো বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর মোঃ শাহজাহান শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী এসএম শাহজাহান, ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম প্রমুখ।
এর আগে সকাল ৯টায় ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর সদরের সড়ক প্রদক্ষিন করে উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়।
ভূমি মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হল ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্লাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।
এই মেলায় জনগণ সরাসরি ভূমিসেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন। মেলায় নাগরিক ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ , মৌজা ম্যাপ সংগ্রহসহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন।
সভায় বক্তারা বলেন, এখন সেবা পেতে কোথাও যেতে হয়না। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জানা যাবে।
এক্ষেত্রে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে ডিজিটাল সেবা বাস্তবায়নে। কারণ, বয়স্করা অনেক সময় অনলাইনে ডিজিটাল সেবার বিষয়গুলো তেমন বুঝে উঠতে পারেন না। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা