দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ মে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায় হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেল-এর সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামতউল্লাহ এবং হাকিমপুর থানা-র অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে থানার সঙ্গীয় ফোর্স হাকিমপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার আসামি ৯ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ মে) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি প্রহরায় দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রশিদুল ইসলাম (৩২), মোফাজ্জল হোসেন (৪৭), মাহাবুব আলম (৪৯), শাহিনুর ইসলাম (২৫), কাওসার হোসেন (৪২), দীপক সিং (২৮), রাহুল (২২), মোস্তাক আহমেদ (৫২) এবং সাখাওয়াত হোসেন ওরফে শওকত (৩৫)।
পুলিশ জানিয়েছে, হাকিমপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা