জয়পুরহাটে কুরিয়ার সার্ভিসে বিজিবির অভজয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক-এর নেতৃত্বে গত
৩ মে রবিবার জয়পুরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানে জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আশিক-উর-রহমান এবং র্যাব-৫ এর একটি টহল দল অংশগ্রহণ করে।
অভিযানে ৫১টি কার্টন থেকে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং ৫টি বস্তা থেকে ৭ হাজার ২০০ পিস নিষিদ্ধ পদ্মাপুর জর্দা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিরাপের আনুমানিক মূল্য ৫৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা এবং জর্দার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা