সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ আওতায় মোট বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ১২ লাখের উপরে। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এর যন্ত্রণায় ভোগছেন সিলেট বাসী।
এই দুরবস্থার অবসান হতে পারে, তেমন কোনো উপায়ও দেখছেন না কেউ বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা গেছে, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানী সংকট এর কারণে উৎপাদন কমেছে। তাই সরবরাহও কম হচ্ছে। যা সরবরাহ হচ্ছে তা তারা সঠিকভাবেই বিতরণ করছেন। সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় সারাদিন বিদ্যুৎ বলতে গেলে আসা যাওয়ার মধ্যেই আছে। নগরীর মতো এলাকায় দুপুরের দিকে অন্তত ৩ থেকে ৪ বার বিদ্যুৎ থাকেনা ১ বার নিলে আর প্রায় ঘন্টা খানেক বিরতি দিয়ে আশে।
ছুটির দিনে এই প্রবণতা কিছুটা কম থাকলেও অবস্থার উন্নতি হয়নি, পিডিবি সিলেটের প্রধান প্রকৌশলী মোঃ ইমাম হোসেন জানান, গ্ৰহকদের চাহিদা ২৩০ মেঘাওয়াট। কিন্তু সরবরাহ ছিল ১৮০ মেগাওয়াট, ঘাটতি ছিল ৫০ মেগাওয়াট।
এর কারণ জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট বললেনি, তবে বলেছেন আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে।
তার প্রভাবে জ্বালানী সংকটে উৎপাদন কমছে সবার মতো আমিও তাই মনে করছি। সহকারী প্রকৌশলী জারজিসুর রহমান জানান, সিলেট মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ মিলে পিডিবির গ্রাহক সংখ্যা ৫ লাখ ৬০ হাজার।
পিক আওয়ারে সন্ধ্যা পর সর্বোচ্চ চাহিদা থাকে ২৩০ মেগাওয়াট। লোডশেডিং না থাকলে সম্পূর্ণ সাপ্লাই পাওয়া যায়। আর থাকলে সরবরাহ হয় ১৪০ থেকে ১৮০ মেগাওয়াট। সিলেটের গ্রামাঞ্চলের অবস্থা আরও বেশী খারাপ।
প্রায়ই বিভিন্ন উপজেলা থেকে খবর আসছে, বিদ্যুৎ বলতে গেলে সারাদিন থাকেই না। সিলেট পল্লী বিদ্যুতের দুই সমিতির কর্মকর্তাদের সাথে কথা বলে ধারনা পাওয়া গেছে, বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেক।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার মোঃ আব্দুর রশীদ জানান, তাদের গ্রাহক ৪ লাখ ২০ হাজার। পিক আওয়ারে তাদের চাহিদা ১০৫ মেগাওয়াট। আর সরবরাহ ৭৩ মেগাওয়াট।
ঘাটতি খুব বেশী নয়। তবু প্রায়ই বিদ্যুতের আসা যাওয়া আর সারাদিন থাকা না থাকা নিয়ে গ্রাহদের অভিযোগের ও শেষ নেই।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অবস্থা আরও খারাপ। জেনারেল ম্যানেজার মোঃ রবিউল হক জানান, তাদের গ্রাহক সংখ্যা ২ লাখ ৩৫ হাজার। উৎপাদন ও সরবরাহে যুদ্ধের প্রভাব পড়েছে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি নয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা