নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মরহুম বাহে মাতুব্বরের ছেলে ও দৈনিক কালের কন্ঠ ও দৈনিক লোকসমাজ পত্রিকার লোহাগড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শিমুল হাসানের
ছোট দুলাভাই এবং লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইতি খানমের ছোট মামা সেনাবাহিনীর সার্জেন্ট (অবঃ) মোঃ উজির আলী শেখ (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার-গাজীপুরে নিজবাড়িতে বুধবার রাত ১১ টায় ইন্তেকাল করেছেন ।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মৃত্যকালে তিনি স্ত্রী ২ কণ্যাসন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার জোহর বাদ লক্ষীপাশা আল মারকাজুল জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজার নামাজ শেষে লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সেনা সদস্য অবঃ মোঃ উজির আলী শেখের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লোহাগড়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা