নড়াইলের লোহাগড়ায় চাকুরী ও নাগরিক সনদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২১) বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত তাজু শেখকে (৪০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত তাজু শেখ উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মৃত আলিম শেখের ছেলে। তিনি ওই ইউনিয়নের একজন গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ পারিবারিক কলহের জেরে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীর বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে তাজু শেখ ওই গৃহবধূকে ফোন করেন। এসময় তিনি তাজুকে জানান, তিনি স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন। এখন গারমেন্টসে চাকুরির করবেন। এরপর তাজু শেখ তাকে বলেন, চাকুরি পেতে নাগরিক সনদ লাগবে এবং সেটি তিনি ব্যবস্থা করে দিতে পারবেন। পরদিন ২৫ মার্চ সকালে সনদ দেওয়ার কথা বলে গৃহবধূকে নিজের বাড়িতে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে জোরপূর্বক ধর্ষণ করেন তাজু। পরে তার হাতে একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়।
ঘটনার পর ওই নারী চাকরির আশায় ঢাকার সাভারে চলে আসেন। তবে সেখানে কোনো ব্যবস্থা করতে না পেরে গত ৬ এপ্রিল বাড়ি ফিরে আসেন। এরপর বিষয়টি পরিবারকে জানালে গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে তাজু শেখকে গ্রেফতার করে।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ধর্ষককে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দীসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা