নড়াইল -২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা শামসুল উলুম মাদ্রাসায় গিয়ে সার্বিক খোঁজখবর নিয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে এমপি আতাউর রহমান বাচ্চু লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাটসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হুসাইন
লোহাগড়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, কর্মপরিষদ সদস্য মোঃ এমদাদুল হক এমদাদ, বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল হান্নান সরদার, সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ রুহুল্লাহ, ইতনা শামসুল উলুম মাদ্রাসার কোষাধ্যক্ষ ও খেলাফত মজলিস নেতা মাওলানা কাজী গোফরানসহ প্রমুখ।
এমপি আতাউর রহমান বাচ্চু ইতনা ইউনিয়নের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সমাধানের জন্য আস্বস্ত করেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা