সেই সঙ্গে মার্কেট শপিংমল বন্ধের সময় ও পরিবর্তন আনা হয়েছে।জ্বালানি সাশ্রয় অফিস ও ব্যাংকের সময়সূচী পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব নাজমুল গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচিতে পরিবর্তন আসছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে সকাল নটা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চালু থাকবে।।
উল্লেখ করে নাজমুল গনি বলেন আজকে মূলত আলোচনা হয়েছে আমরা কিভাবে মধ্যপ্রদেশের যুদ্ধের ফলে সেখানে আমরা সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে সেটাকে মোকাবেলার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারব এর মধ্যে একটা আছে বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসছি এক ঘন্টা করে।
সকাল ৯ টা থেকে বিকাল চারটা টা পর্যন্ত অফিস চলবে এটা সরকারি বেসরকারি সকল অফিস নয়টা থেকে চারটা পর্যন্ত চলবে।
এছাড়া মার্কেট শপিং মল বিকেল ছয়টার পরে আর খোলা রাখা যাবে না বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রী পরিষদ সচিব আরো বলেন শিক্ষার বিষয় শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকে কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে।
এছাড়া সরকারি কিছু ব্যয় হ্রাস করা হয়েছে। আগামী তিন মাস পর্যন্ত সরকারি কোন নতুন যানবাহন ক্রয় হবে না।এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো ৫০ শতাংশ বন্ধ করা হয়েছে।
কোন আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে।সভা সেমিনার আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ কমানো হয়েছে।
জ্বালানি বিদ্যুৎ গ্যাস এই খাতে আমাদের যে ব্যয় হতো সরকার সেটা আরও ৩০ শতাংশ প্রমাণ আজকের অ্যাপেস্টিভ হয়ে গেল।তারপরে ব্যবস্থা করা হবে।এছাড়া ভ্রমণ প্রয়োজন নেই।
যেগুলো কমাতে বলা হয়েছে ৩০ শতাংশ কমিয়ে করে দিচ্ছি।
এই সমস্ত সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।রাত নয়টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রী পরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভার বৈঠক শুরু হয়। রাত বারোটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা ধরে চলে এই বৈঠক পরে সেখানে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রী পরিষদ সচিব।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা