পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকার ছোট যমুনা নদী থেকে মোঃ বাচ্চু শেখ( ৭৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতারি সরকার পাড়া এলাকায় সীমান্তের ওই নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সীমান্তের ছোট যমুনা নদীতে স্থানীয়রা ভাসমান মরদেহটি দেখে থানা পুলিশ ও স্থানীয় বিজিবিকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে জানা গেছে উদ্ধার হওয়া বৃদ্ধের নাম বাচ্চু শেখ। তিনি নাউতারি সরকার পাড়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্ত সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা