শ্রীবরদীতে আজ ২৭ মার্চ ২০২৬ রোজ শুক্রবার সকাল ৯.৩০ টায় শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামে মাদক বিক্রি ও সেবনের দায়ে মো: নুরুল ইসলাম(৩৫), পিতা: মোঃ ইমান আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত থেকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ড প্রদান করেন মিজ মনীষা আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শ্রীবরদী, শেরপুর। এসময় উপস্থিত থেকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর এর উপপরিদর্শকসহ সঙ্গীয় ফোর্স। মাদক নির্মুলে সবসময় এমন অভিযান অব্যহত থাকবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা