স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতির সৌধে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ২৬ শে মার্চ ছয়টার তারা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে নিরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনাবাহিনী। নৌ বাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।
পরে প্রধানমন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে ঢাকা ফেরার সময় সাতটার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সমাধি স্থলেশ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
এরপর সকাল ৯ টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর জন্য বানিদিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাবাসরত সকল বাংলাদেশীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
তিনি লিখেন ছাব্বিশ মার্চ আমাদের জীবনের এক গৌরবময় ঐতিহাসিক দিন।
এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যাতে শ্রেষ্ঠ সূর্য সন্তানদের।
যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
একই সঙ্গে তিনি বলেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা নির্যাতিত মা-বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্ম নিবেদিত সকলকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
এবং সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা