নূর হোসাইন,বিশেষ প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর প্রেস ক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল ও কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ইং (২৭তম রোজা) পল্লবীতে অবস্থিত মিরপুর প্রেস ক্লাবের ম. কামাল হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিরুজ্জামান আমির। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা মিজানূর রহমান মোল্লাহসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা ক্লাবের ঐক্য, উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা