নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
পুলিশের উপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।নারায়ণগঞ্জ শহরে টহল ডিউটির সময় রেলওয়ে পুলিশের এসআই ও একজন কনস্টেবল তাদের উপর হামলা হয়।অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন ও অপরাধ তারেক আল মেহেদী বলেন ১৫ মার্চ রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরো বলেন ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে গলা চিপাএলাকার বাসিন্দা অনিক বয়স ২৮। ও মিস্টার বয়স ২৬ নামে দুইজনকে আটক করে পুলিশ।
এর আগে একই দিনে বিকালে পাঁচটার দিকে সদর মডেল থানার উকিল পাড়াসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।তারেক আল মেহেদী বলেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মিজানুর রহমান ও কনস্টবল আরিফুল ইসলাম নিয়মিত টহল ডিউটি র অংশ হিসেবে উকিলপাড়া রেললাইনের পাশে পায়ে হাঁটার পথে দায়িত্ব পালন করছিলেন।।
এ সময় কয়েকজনকে মাদক সেবন ও বিক্রির সন্দেহজনক অবস্থায় দেখতে পায়।
দুজনকে গাজা সহ আটক করেন তারা।
তবে ওই সময় আরো ৮ থেকে ১০ জন সেখান থেকে পালিয়ে যায়।
পরে পালিয়ে যাওয়া কয়েকজন আবার ঘটনাস্থলে ফিরে এসে এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলামের উপর হামলার সময় এসআই মিজানুর রহমানের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
মানিব্যাগে প্রায় সাত হাজার টাকা ছিল বলে দাবি করেছে পুলিশ।
তিনি আরো বলেন হামলার মুখে দুই পুলিশ সদস্য ঘটনা স্থল থেকে সরে পড়েন।
পরে খানপুর এলাকায় গিয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তারপর তারা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ফিরে আসেন।এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা