ঢাকা জেলা প্রতিনিধি।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার দুই থেকে তিনি জামিনে মুক্তি পান সাংবাদিক আনিস আলমগীর।শনিবার ১৪মার্চ দুপুর ২ টা ৩৫ মিনিটে জেল থেকে মুক্তি পেলেন।
কাশিমপুর কারাগার ২ এর সিনিয়র জেলার আল মামুন এর তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন সাংবাদিক আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র একদিন আগে কারাগারে পৌঁছে যায়।যাচাই-বাছাই করে আজ শনিবার দুপুর ২ টা ৩৫ মিনিটের দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
গত বছরের ১৪ই ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবিতে নেওয়া হয়।
পরের দিন ১৫ই ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানার একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়।
জানা গেছে বুধবার দুর্নীতি দমন কমিশন দুদক করা মামলায় সাংবাদিক আনিস আলমগীর কে জামিন মঞ্জুর করেন আদালত।
এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দুইটি মামলাতেই জামিন পান।সে ক্ষেত্রে আনিস আলমগীরের কারা মুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা