ঢাকা জেলা প্রতিনিধি।
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়।
তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য এ আর অ্যাম্বুলেন্স করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল।
তার মেডিকেল বোর্ড মনে করেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন আপাতত তাকে সিঙ্গাপুরের নেওয়া হচ্ছে না।
তার পরিবার দেশের চিকিৎসায় আস্থাশীল।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন আজকে মির্জা আব্বাসের চিকিৎসা একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে তার অস্ত্র পাচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই অনুযায়ী ওনার মস্তিষ্কে অস্ত্রপাচার করা হয়েছে পরিবারের অনুমতি ক্রমে।
বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এর আগে জুমারনামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন।
এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। ডাক্তার রফিকুল ইসলাম বলেন তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে ওনার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।
গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা