ঢাকা জেলা প্রতিনিধি।
১৩৩ অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ ও জুলাই সনদ বাস্তবায়নের মত গুরুত্বপূর্ণ ইসুগুলো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সরকার দলীয় নেতারা।
এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে বৃহস্পতিবার ১২ মার্চ বেলা এগারোটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই ঐতিহাসিক অধিবেশন শুরু হতে যাচ্ছে।১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তনের পর এই প্রথম স্পিকারের চেয়ার শূন্য রেখেই শুরু হচ্ছে নতুন সংসদের গণতন্ত্রের নতুন যাত্রা।
এই অধিবেশনে পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব ধীন।
অন্তর্বর্তী সরকার জারি করা ১৩৩টি অধ্যাদেশ জারি করেন।বুধবার সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম জানিয়েছেন বিদ্যমান প্রীতি অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার উদ্বোধন অধিবেশনে সভাপতিত্ব করার কথা থাকলেও এবারের পরিস্থিতি ভিন্ন।
ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারা ঘরে আছেন।
তাই স্পিকার এর চেয়ারটি শুন্য রেখে।
অধিবেশনের শুরুতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দিবেন।এরপর আইনে বিধিঅনুযায়ী একজন সংসদ সদস্য প্রান্তিক সভাপতিত্ব করবেন।
তারই অধীনে নূতন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হবে।নবনির্বাচিতদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন।
তিনি জানান অধিবেশনের প্রথম দিনে ই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩ টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন তবে বেশি আলোচনা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে।
জামায়াত ও এন সিপি সহ বিরোধীদল গুলোর দাবি গণভোট পাশ হওয়া জুলাই সনদের হুবাহুব বাস্তবায়ন করতে হবে।বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো সংসদের উচ্চকক্ষ গঠন এবং সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
এদিকে জুলাই সনদের সমঝোতা অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামকে ডেপুটি স্পিকার পদে প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে একক কোন পদ নয় বরং পুরো প্যাকেজবাস্তবায়নের দাবিতে অনড় বিরোধীরা।
বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন জুলাই সনদেই আছে একজন ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হবেন।
আমরা খন্ডিত কোন সুবিধা নিতে চাচ্ছি না আমরা চাই পুরো প্যাকেজটি বাস্তবায়ন।
২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ছয়আগস্ট দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হয় দীর্ঘ সময়ের পর অন্তর্বর্তীকালীন সরকার শেষে গত ১২ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সেখানে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।সংবিধান অনুযায়ী নির্বাচনের ত্রিশ দিনের মধ্যে বারো মার্চ প্রথম বৈঠক আহ্বান করেছেন রাষ্ট্রপতি।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা