মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া,
ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়ার কৃতী সন্তান মধুপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মোঃ জোবায়ের হোসেন।
ফুলবাড়িয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবি সিদ্দিক, পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুজ্জামান তানভীর সরকারসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবিন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো আব্দুল হালিম।
ইফতারের আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্লাবে পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। পরে ফুলবাড়িয়ার উন্নয়ন ও জাতীর উদ্যোশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা