সিলেট বিভাগীয় প্রতিনিধি,মোঃমোজাম্মিল আলী
সিলেট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’এর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে জামালপুরে কর্মরত ড. চৌধুরী মোঃ যাবের সাদেককে সিলেটে বদলি করা হয়। সরকারি আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন পুলিশ সুপার যোগদান করায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সিলেটের সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বিভাগের সকল সদস্যরা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা