শরিফুজ্জামান,নড়াইল প্রতিনিধি,
নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে লোহাগড়া উপজেলার আড়িয়ারা গ্রামে মান্নান মোল্যার ইট ভাটায় এ ঘটনা ঘটে।
নিহত দাউদ গাজী (৫০) খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইট ভাটায় স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে ওই ইটভাটায় কর্মরত শ্রমিক দাউদ গাজী মোটরের পানি উত্তোলনের জন্য ইলেকট্রিক সুইচ অন করলে তার শরীরে পানি থাকায় তিনি অসাবধানতা: বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ইটভাটা শ্রমিক নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা