ঢাকা জেলা প্রতিনিধি
একটি সঙ্ঘবদ্ধ মানব পাচার চক্রের মূল হোতা সহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে এর র্যাপিটএকশন ব্যাটেলিয়ান চার।
ভুয়া মোবাইল অ্যাপের মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর নামে ৯৪ লাখ টাকা আত্মসাৎ কারি দের গ্রেপ্তার করা হয়।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন মোহাম্মদ তারেকুল ইসলাম বয়স ৪৫, মোহাম্মদ মাইনুদ্দিন ভূঁইয়া বয়স ৪৮,মোহাম্মদ নেওয়াজ বয়স ৪৫,এবং আবু হাসান বয়স ৪৮,
রাজধানীর মিরপুর এক নম্বর পাইকপাড়া Rad চার ব্যাটালিয়ান সদর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ায়ানের এর অধিনায়ক মাহবুব আলম তিনি জানান অস্ট্রেলিয়ান ভিসা প্রক্রিয়ার ভিসাপ্রাপ্ত ব্যক্তির নথিপত্র অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ওয়েব সাইটে প্রকাশ করা হয়।
এই ওয়েবসাইটে এই প্রক্রিয়া অনুসরণ প্রতিষ্ঠান নিজেদের তৈরি ভুয়া অ্যাপের মাধ্যমে জাল কাগজপত্র দেখিয়ে ভিসা সম্পন্ন হয়েছে বলে বিশ্বাস করা তো।এরপর ব্যক্তি প্রতি ২১ লাখ টাকা করে আদায় করত।
ভুক্ত ভুগিমোঃ শরীফ মোল্লা বয়স ২৮ তার ভাতিজা চাচাতো ভাই বোনের ছেলে অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য ২০২৫ সালের ১২ই মে ও পরবর্তী সময় আসামি তারেকুল ইসলাম পল্লবী থানাধীন বাসা অফিসে গিয়ে এশিয়া ব্যাংক টি আর গ্রুপ নামের হিসাব নম্বরে সর্বমোট ৯৪লাখ টাকা জমা দেন।
এবং পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়। পরবর্তীতে টিআই টেডিং কর্পোরেশন কর্তৃপক্ষ ভিসা ও টিকিট ইস্যু করলেও অস্ট্রেলিয়ান হাই কমিশনার যাচাই করে ভুক্তভোগীরা জানতে পারেন সব জাল।
নির্ধারিত তারিখে ইমিগ্রেশন প্রক্রিয়ার গেলে তাদের আটকে দেওয়া হয়।
এবং কাগজপত্র ভুয়া বলে জানানো হয়। রাপিটএকশন ব্যাটেলিয়ানের এই কর্মকর্তা আরো জানান এ ঘটনায় পল্লবী থানায় মামলা দায়েরের পর র্যাব চার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উত্তরা কাওলাবাজার ও যাত্রাবাড়ি শনিআখরা এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা তারেকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা