ময়মনসিংহ প্রতিনিধি,বিশ্বনাথ সাহা বিশু ।
২৭ শে ফেব্রুয়ারি ২০২৬ রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় ময়মনসিংহ ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে তিতাস গ্যাস কোম্পানির অনুমোদিত বেকার হয়ে যাওয়া গ্যাস ঠিকাদারদের এক সমন্বয় বৈঠকে সংগ্রামী ও ত্যাগী নেতা মোঃ জাহাঙ্গীর আকন্দ তার অগ্নীঝড়া বক্তব্যে বলেন - এই দেশের জনগণের ন্যায্য ও মৌলিক চাহিদার মধ্যে অন্যতম ছিলো - পাইপ লাইনের মাধ্যমে আবাসিকে গ্যাস ব্যবহার করা। যা ১৯৬৪ ইং সাল হতেই চালু হয়েছিল কিন্তু দূখ্যের বিষয় - প্রায় ১১বছর পূর্বে বিগত আওয়ামী সরকার আবাসিকে সকল ধরনের গ্যাস সংযোগ বন্ধ করে দিয়ে বিপদজনক সিলিন্ডার নামক বোমা প্রতিটি ঘরে ঘরে ব্যবহার করিয়ে এদেশের জনসংখ্যা কমানোর এক নতুন কৌশল চালু করে গিয়েছেন যা এখনো অব্যাহত রয়েছে ।
বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ সহ প্রতিদিন যে সিলিন্ডার বিষ্ফোরণে দেশের সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে সমূলে ধ্বংস হয়ে যাচ্ছে তা অচিরেই বন্ধ করে পূর্বের ন্যায় আবাসিকে বন্ধ গ্যাস সংযোগ চালু করার আহ্বান জানান । অন্যদিকে দেশের লক্ষ লক্ষ জনগণের কাছ থেকে নতুন সংযোগ দেয়ার নামে বিগত সরকার কোটি কোটি টাকা ব্যাংকে জমা নেয়ার পরেও তাদের গ্যাস সংযোগ না দিয়ে এতদিন প্রতারণা করে গিয়েছেন বলেও তিনি অত্যন্ত দূখ্যের সাথে আমাদেরকে জানান ।
বর্তমানে এ দেশের ১৮ কোটি মানুষের জনবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিবেন।
এদিকে প্রায় ১১ বছর যাবত বঞ্চিত আবাসিক গ্রাহকগণ আশায় বুক বেঁধে আছে এই ভেবে যে দেশে পূণরায় বিএনপি সরকার গঠন করতে পারলেই আবাসিক বন্ধ গ্যাস সংযোগ চালু করে দিবেন কারণ ইতিপূর্বে বিএনপি সরকার ১দিনের জন্যও আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রাখেননি তাই হয়তো মহান আল্লাহ্ তায়ালা জনগণের এতদিনের প্রত্যাশা আবাসিক বন্ধ গ্যাস সংযোগ চালু করণের জন্যই পূণরায় বিএনপি সরকার গঠন করে দিয়েছেন বলে মনে করেন দেশের হাজার হাজার বেকার হয়ে যাওয়া আবাসিক গ্যাস ঠিকাদার ও বঞ্চিত আবাসিক গ্রাহকগণ
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা