ঢাকা জেলা প্রতিনিধি।
মোহাম্মদ সিদ্দিকুর রহমান বয়স ৩৮ নামের এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন।রাজধানীর সায়েদাবাদের বাস টার্মিনালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিনসির অভিযানে মাদক কারবারীদের গুলিতে গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপপরিচালক রাজিউর রহমান জানান। সোমবার দুই মার্চ দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে।
পরে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় বর্তমানে চার নাম্বার ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।তিনি আরো জানান ১ মার্চ থেকে পাঁচ মার্চ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান চলছে।
তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাতটি টিম বিভিন্ন এলাকায় অভিযানের জন্য অপেক্ষা করছিলো।
এমন সময় রাজধানীর সায়েদাবাদে তিনজন মাদক কারবারিদের সনাক্ত করে আমাদের টিম।
তাদের আটক করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পকেট থেকে পিস্তল বের করে আমাদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করে।
এতে আমাদের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। এবং গুলি করে তারা পালিয়ে যায়।।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা