সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
শনিবার সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উছনা এলাকায় অভিযান চালায়। এ সময় বাইসাইকেলে থাকা মিন্টুকে সন্দেহ হলে তল্লাশি করে সিটের নিচে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধীন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা