মোঃ মোজাম্মিল আলী,সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেট তামাবিল বিশ্বরোডে ট্রাকের চাপায় এক পুলিশের এ এস আইর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে জৈন্তাপুরের দরবস্ত এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত এএসআই আতিকুর রহমান জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, তামাবিল মহাসড়কের দরবস্ত টেংরা এলাকায় দায়িত্ব পালন কালে তামাবিল গামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন এএসআই আতিকুর রহমান। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা