মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের,
মৌলভীবাজারে অভিযান চালিয়ে ৫টি এয়াগান উদ্ধার করেছে র্যাব-৯। এর আগেও বিভিন্ন সময়ে মৌলভীবাজারের বিভিন্ন ঝোপঝাড় থেকে অনেক এয়ারগান উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।
তারা জানায়, সোমবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ভূনবীর রাজপাড়া এলাকার বাঁশ বাগানের ভিতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা