শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া বাজার বণিক সমিতির পক্ষ থেকে নড়াইল - ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জি: মো. রাজু আহমেদ বাপ্পিসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শুভেচ্ছাকালে, এমপি আতাউর রহমান বাচ্চু বাজারের সকল ব্যবসায়ীকে নির্ভয়ে ব্যবসা চালিয়ে যেতে বলেন। যেকোন সমস্যায় ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নেতা মো,. আলমগীর হোসেন, মোঃ জামিরুল ইসলাম টুটুল, মোঃ এমদাদুল হকসহ প্রমুখ।পরে এমপি আতাউর রহমান বাচ্চু বাজারের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা