মোঃ তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য জননেতা মীর শাহে আলম সরকারের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। আজ তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
দীর্ঘদিন পর শিবগঞ্জ থেকে কেউ মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব পাওয়ায় পুরো নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় মীর শাহে আলমের সমর্থকরা জানান, তাঁর এই অর্জনে শিবগঞ্জের উন্নয়ন আরও বেগবান হবে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো ও সমবায় খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা