মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতভর শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক, ওয়ারেন্টভুক্ত, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত মামলার আসামিরা রয়েছেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন,
“নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান,
“অপরাধ দমনে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এই অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা