এসডি সোহেল রানা,শেরপুর প্রতিনিধি,
শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে বন্যহাতির আক্রমণে মারা গেছেন লাকড়ি সংগ্রহে যাওয়া আহাম্মদ আলী নামে পয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ। বুধবার (৭ জানুয়ারি) সকাল দশটার দিকে ছোট বালিঝুড়ি পাহাড়ের বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাম্মদ আলী পাশর্^বর্তী মালাকুচা গ্রামের কাঞ্চন শেখ এর ছেলে। বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, সকালে আহাম্মদ আলীসহ স্থানীয় দুই ব্যক্তি ছোট বালিঝুড়ি পাহাড়ের সংরক্ষিত বনে লাকড়ি কাটতে যান। সকাল সাড়ে নয়টা থেকে দশটার দিকে গহীন ওই বনে থাকা বন্যহাতির দল আকস্মিক আহাম্মদ আলীর উপর আক্রমণ চালায়। এসময় তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে চলে যায় হাতির দল।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা