নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
মরহুমা খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার একুত্রিশডিসেম্বর বিকাল তিনটা তিন মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া এভিনিউ লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। সাবেক এই প্রধানমন্ত্রীর জানাযায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বিভিন্ন বাহিনীর প্রধান সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢল নামে শোকার্ত মানুষের।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ছুটে আসেন। দেশনেত্রীহারানোর বেদনা ফুটে উঠেছে তাদের চোখে মুখে। শেষে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে। গত মঙ্গলবার সকালে ছয়টার দিকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন সরকার। একই সঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয় বুধবার। এছাড়া সাত দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা