মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ছনকান্দায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ক্রিকেট খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ছনকান্দা ঈদগাহ মাঠ সংলগ্ন মাঠে ছনকান্দা তরুণ যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে এতে ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করে স্থানীয় বিবাহিত এবং অবিবাহিত ক্রিকেট দল। এতে নির্ধারিত ওভারের খেলায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে অবিবাহিত ক্রিকেট দল।
এছাড়াও পাতিল ভাঙা, মোরগের লড়াই সহ অন্যান্য খেলায় অংশ গ্রহণ করেন খেলোয়াড়েরা। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুল হাই এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মাদক, অন্যায় এবং অপকর্ম থেকে যুবসমাজকে রক্ষা করে প্রতিযোগী মানসিকতা সৃষ্টি করতে সহায়ক ভূমিকা পালন করে। এসময় তিনি খেলাধুলার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ হযরত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইমরান হোসেন সবুজ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাবেক পুলিশ সদস্য আবুল খায়ের লিটন, বিশিষ্ট ব্যবসায়ী আদনান তুষার, সমাজসেবক গোলাম মোস্তফা, বিল্লাল হোসেন, জিয়া উদ্দিন, মোখলেছুর রহমান ও আবুল কাউসার কাজল মন্ডল প্রমুখ। আয়োজনের সার্বিক পরিচালনায় ছিলেন ছনকান্দা তরুণ যুব স্পোর্টিং ক্লাবের আবু রায়হান, হৃদয় আহাম্মেদ ও জহিরুল ইসলাম।
পরে বিভিন্ন খেলায় বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা। এছাড়াও ক্রিকেট খেলার বিজয়ী দল অবিবাহিতদের পুরস্কার ট্রফি প্রদান করা হয়। পরে পরাজিত দল বিবাহিতদের পুরস্কার প্রদান করেন অতিথিরা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা