মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়।
মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে মুক্তিযোদ্ধাদের চেতনায় যথাযথ মর্যাদায় মুক্তিযুদ্ধের সৃতিস্মরণে পুস্পস্তবক অর্পন করেন রাজনৈতিক ব্যক্তি বর্গসহ বিভিন্ন সরকারি আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল শহিদদের আত্নার মাগফেরাত ও জাতীর জন্য সুখ ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত পাঠ করেন।
সকাল সাড়ে ৮ টায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ১মিনিট নিরবতা পালন, বেলুন ও পায়রা অবমুক্ত করা হয়। পরে
কুচকাওয়াজ ও ডিসপ্লে অংশ গ্রহন করেন ফুলবাড়িয়া থানা পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মহান বিজয় দিবসের আলোচনা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
দিবসটিতে বীর মুক্তিযোদ্ধাদের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে বীর মুক্তিযোদ্ধা/ যুদ্ধাহত বীর মুক্তি যোদ্ধাদের সু-স্বাস্থ্য কামনা ও জাতীর শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দিরও গির্জা ও অন্যান্য উপাসনালয়ে মুনাজাত ও প্রার্থনা করা হয়।
দিবসটি স্মরণে হাসপাতাল ও এতিমখানা গুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভুমি শেখ তাকী তাজওয়ার, ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ সহ বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা