মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ ফরিদুল ইসলাম সোমবার (৮ ডিসেম্বর) সন্ধায় তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে শিবগঞ্জ থানায় যোগদান করেন।
মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করা এই পুলিশ কর্মকর্তা ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মোঃ ফরিদুল ইসলাম শিবগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে নিজের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন।
শিবগঞ্জের জনগণের সঙ্গে হাত মিলিয়ে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি কাজ করে যাবেন। পুলিশ-জনতা সম্পর্ককে আরও গতিশীল ও জোরদার করতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
উল্লেখ্য তিনি পূর্বে গাজীপুর(জিএমপি) টঙ্গী পূর্ব থানায় অফিসার ইনচার্জ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা