মোঃ সেলিম রেজা শামিম, ষ্টাফ রিপোর্টার
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধীনস্থ মংলা বিশেষ ক্যাম্পের নায়েক মোঃ ফারুখ হোসেন দিবাগত ভোর ৪ টায় মংলা সীমান্তের মেইন পিলার ২৮৭/২৫ এস হতে আনুঃ ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মংলা শাওতাল পাড়া মাঠের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল চোরাকারবারি ভারত থেকে নেশাজাতীয় ইনজেকশন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সংবাদ পেয়ে ওৎ পেতে থাকে। বেশ কয়েকজন চোরাকারবারী আসতে থাকলে টহলরত বি জি বি নায়েক মোঃ ফারুখ হোসেন ও সঙ্গীও ফোর্স চোরাকারবারিদের ধাওয়া করলে বেশ কয়েকটি টোপলা ফেলিয়ে পালিয়ে যায়।
উদ্ধার কৃত বেশ কয়েকটি টোপলা থেকে ভারতীয় কুপিজেসিক ইনজেকশন ( ০২ এম এল)
১৯৮০পিস উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভারতীয় নেশা জাতীয় ইনজেকশনের আনুমানিক মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা