শরিফুজ্জামান,নড়াইল প্রতিনিধি
'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ
প্রদর্শণীর আয়োজন করা হয়।
প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান সরজিৎ কুমার টিকাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক শ্যামল চন্দ্র রায়,
বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া
লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, লোহসগড়া প্রেসক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সমাজসেবক ও কবি সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহানা পারভীন, খামারী মোঃ আফসার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন মানুষের জীবনে প্রোটিনের খাদ্য চাহিদা মেটানোর জন্য মাছ মাংস দুধ ডিম এগুলো অপরিহার্য একটি অংশ। তাই প্রতিটি বেকার ভাই-বোনদের প্রতি আহ্বান বেকার বসে না থেকে প্রতিটি বাড়িতে একটি করে হাঁস মুরগি, গরুর ছাগল বিভিন্ন প্রাণীর খামার করে নিজেরা স্বাবলম্বী হবেন সেই সাথে দেশকে স্বনির্ভর করে তুলবেন এটাই আমাদের আহ্বান।
লোহাগড়া প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতিটি খামারিকে সঠিক পরামর্শ তথ্য উপাত্ত প্রয়োজনীয় ওষুধপত্র চিকিৎসা সবকিছু নিয়মিত প্রদান করে থাকেন।
আমরা বিশ্বাস করি একটি খামার একটি পরিবারের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তাই প্রতিটি বেকার ভাই-বোনদের প্রতি আহ্বান, অযথা সময় নষ্ট না করে বাড়িতে একটি করে খামার দিয়ে প্রোটিনের চাহিদা মেটাবেন এটাই আমাদের প্রত্যাশা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা