মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নে অবস্থিত সাদুরিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাদুরিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসার আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় অত্র মাদ্রাস প্রাঙ্গণে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। নান্দু্রিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাদুরিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসার আরবি বিভাগের সাবেক অধ্যাপক মোঃ আফজাল হোসাইন। প্রধান বক্তা হিসেবে অভিভাবকদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক,পরামর্শ মূলক,তার সমাধানকল্পে গঠন মূলক বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করীম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুড়াহার আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান। ছাত্র ছাত্রীদের মানোন্নয়নে ও অভিভাবকদের পরামর্শ প্রদানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন জয়পুরহাটের আমদই কলেজের সহকারী অধ্যাপক আইনুল হক।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ জুলফিকার আলী,প্রভাষক মোঃ আমিনুল ইসলাম,সহকারী শিক্ষক ইমদাদুল হক,তরিকুল ইসলাম,মোঃ বেলাল উদ্দিন,ও অফিস সহকারী মোঃ নজিবুল্লাহ।
এছাড়াও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আইনুল হক,আবুল কালাম,ছাত্র ছাত্রীদের মধ্যে ওলিয়ুর রহমান, সামিয়া ও স্বপ্না
প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক। সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা জয়নুল আবেদীন। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা