শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় রিক্তা খানম (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে নড়াইলের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তবে অভিযানের খবর পেয়ে ওই নারীর স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যান।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে জেলার কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বিল্লাল শেখের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিক্তা খানম ও তার স্বামী বিল্লাল শেখের বিরুদ্ধে মাদক কারবারি পরিচালনার ব্যাপারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের ধরতে কয়েক দিন যাবৎ চেষ্টা চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার বিকালে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে রিক্তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। অভিযানে রিক্তার বসত ঘর থেকে তাকে আটক করা গেলেও অভিযানের খবর পেয়ে তার স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যায়। এসময় রিক্তার ঘরে তল্লাশি চালিয়ে ১৯ পুরিয়া হেরোইন ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়, নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, আসামিকে কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে মামলা দায়ের করা হয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা