নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি কে জামিন দিয়েছেন হাইকোর্ট।
তার জামিন বিষয় রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় দেন। রোববার নয় নভেম্বর বিচারপতি এ এস এমআব্দুল মোবিন ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট ব্রাঞ্চ এই রায় দেন।
উনার পক্ষে আইনজীবী ছিলেন সারা হোসেন। এর আগে গত মে মাসে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভির জামিন এর আবেদন নামঞ্জুর করেন আদালত।
গত বছর ২০ শে জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে শহরে খানপুর অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে নিজ গ্রামে দাফনের কাজ সম্পন্ন করা হয়।
এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনা রুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞত আরো ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন।
এ মামলায় এজাহার ভুক্ত ১২ নম্বর আসামি সাবেক মেয়র আইভি পরে তার বিরুদ্ধে আরো মামলা করা হয়। উল্লেখ গত ৯ মে সাবেক মেয়র আইভি কে শহরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ শে মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা