শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া ইউনিয়নের ৪টি গ্রামে চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ।
শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে কালনা-লোহাগড়া-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের কাউড়িখোলা-কামঠানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লোহাগড়া ইউনিয়নের ৪টি গ্রামবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে প্রায় দু'শ গ্রামবাসী অংশগ্রহণ করেন।
সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: রতন শেখ, ব্যবসায়ী ইমদাদুল হক শিপন, মো: ইলিয়াস শেখ, মো: হোসেনুর মোল্যা, হায়দার আলী, ইনামুল শেখ, মো: আজমল হোসেন, কৃষ্ণ সরকার, তরুলতা সরকারসহ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগড়া ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত সরোয়ার শেখের দু'ছেলে যথাক্রমে আবু তাহের (২৯) ও হিজবুল্লাহ সাকিব (২৫) কালনা, মোচড়া, কাউড়িখোলা, কামঠানাসহ আশে-পাশের এলাকায় দীর্ঘদিন ধরে চুরি করে আসছিলো। সম্প্রতি এলাকার চিহ্নিত চোর হিজবুল্লাহ সাকিব কামঠানা গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মানিক সরকারের বাড়িতে কৌশলে প্রবেশ করে চুরি করতে গেলে বাড়ির সদস্যরা চুরির ঘটনাটি টের পেয়ে গ্রামবাসীদের খবর দিলে গ্রামবাসী চোর হিজবুল্লাহ সাকিবকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।
এ ঘটনার পর চোর হিজবুল্লাহ সাকিবের মা জাহানারা বেগম গ্রামের ৫ জনের নাম উল্লেখ করে নড়াইল পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন বলে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন। এলাকাবাসী অবিলম্বে এই চিহ্নিত চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এলাকাবাসী আরও বলেন, গরু-ছাগল, মোটরসাইকেল, বৈদ্যতিক তার, টিউবওয়েলের মাথা চুরি করা তাদের নেশা ও পেশা। চোর হিজবুল্লাহর মা জাহানারা বেগম লোহাগড়া বাজারে সিট কাপড়ের দোকান থেকে কাপড় চুরি, জুতা-সেন্ডেলের দোকান থেকে জুতা চুরি করে একাধিকবার ধরা পড়েছে। এলাকাবাসী এই চিহ্নিত চোরদের অত্যাচারে অতিষ্ঠ। এর প্রতিকার চাই এলাকার শান্তিপ্রিয় জনগন। এজন্য নড়াইল পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা