ঢাকা বিভাগীয় প্রতিনিধি
ইতালির রাজধানী রোমে দুই দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সকালে দেশে ফিরেছেন। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সকালে দেশে ফিরেছেন।দেশের ভাবমূর্তি উন্নয়নে এবং কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করে সফলভাবে তিনি দেশে ফিরেছেন।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
রোম সফরকালে অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়া তিনি এর ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা