শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
দি প্রিমিয়ার ব্যাংকের লোহাগড়া উপজেলা শাখা বাজারের গুড় হাটা এলাকার পুরাতন ভবন থেকে মদিনা মার্কেটে স্থানান্তরিত করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১ টায় আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখাটির উদ্বোধন করা হয়েছে।
লোহাগড়া বাজার গুড় পট্রি এলাকা থেকে লোহাগড়া বাজার আল-মদিনা মার্কেটের ২য় তলায় স্থানান্তরের মাধ্যমে আজ থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ডিএমডি ওয়ালিউল মোর্শেদ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় দি প্রিমিয়ার ব্যাংকের হেড অফ ব্রান্ড মার্কেটিং ইভিপি মো. তারেক উদ্দিন এর সভাপতিত্বে ও মো. আনিচুর রহমান কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দি প্রিমিয়ার ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, খুলনা শাখার ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, প্রিমিয়ার ব্যাংকের জিএসডি মো. রাশেদুল ইসলাম, ব্রান্ড মার্কেটিং মো. জাকারিয়া রহমান, প্রিমিয়ার ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক মো. আবু নোমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ সাইফুল্লাহ মামুন, সাংবাদিক জহুরুল হক মিলু, শরিফুজ্জামান, কাজী ইমরান, লোহাগড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রাজু আহমেদসহ ব্যাংকের গ্রাহকবৃন্দ ও লোহাগড়া বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ালিউল মোর্শেদ বলেন, প্রিমিয়ার ব্যাংক দীর্ঘদিন ধরে মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। এ অঞ্চলের প্রিয় ব্যাংক হচ্ছে দি প্রিমিয়ার ব্যাংক। গ্রাহককে আরো উন্নতমানের সেবা দিতে আরো বড় পরিসরে দি প্রিমিয়ার ব্যাংক নতুন ভবনে এসেছে। সকলের সহযোগিতায় ব্যাংক আরো এগিয়ে যাবে।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা