শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে আসন্ন শ্রী শ্রী কালি পূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মন্দির পরিচালনা পর্ষদের সাবেক সহ-সভাপতি জুড়োন ঘোষের সভাপতিত্বে ও সাবেক সহ সম্পাদক রূপক মুখার্জি'র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক কোষাধ্যক্ষ তপন বিশ্বাস, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাধন কর্মকার, পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক গৌতম সাহা, সাবেক প্রচার সম্পাদক কাজল পাল, সদস্য আশীষ দত্ত, পার্থ দাস, নিমাই সরকারসহ প্রমূখ।
সভায় তপন বিশ্বাসকে আহবায়ক, কিশোর রায়কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট শ্রী কালীপূজা উদযাপন পর্ষদ গঠন করা হয় এবং আগামী ২০ অক্টোবর শ্রী শ্রী কালি পূজা সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা