মোঃ সেলিম রেজা শামিম, ষ্টাফ রিপোর্টার, দিনাজপুর
ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ভোগান্তি কমাতে কমিউনিটি ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন দিনাজপুর জেলা পুলিশ।
গত ২৪ শে সেপ্টেম্বর রোজ বুধবার দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার রানীরবন্দরস্থ কমিউনিটি ব্যাংকের শাখা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন জেলা পুলিশের পক্ষে এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কার্ড ডিভিশন ইনচার্জ মোঃ জহির আহম্মেদ সমঝোতা পত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে পুলিশ সুপার বলেন, “ট্রাফিক আইনের মামলা বা জরিমানার অর্থ প্রদানকালে গ্রাহকদের হয়রানি ও ভোগান্তি লাঘব এবং সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও জরিমানার অর্থ প্রদান করা যাবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে মনে করেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা