রাব্বী হাসান সুমন,শিবগঞ্জ (বগুড়া) রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রীদ আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)। ঘটনার পর থেকে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করে। সকালে জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পিবিআইয়ের ক্রাইম সিন টিম তদন্ত করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা